নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন না! নাব্যতা হারানো ইছামতীতে স্রোত ফেরাতে দারুণ উদ্যোগ, শীতেই শুরু কাজ

নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন না! নাব্যতা হারানো ইছামতীতে স্রোত ফেরাতে দারুণ উদ্যোগ, শীতেই শুরু কাজ

Last Updated:

Ichamati River: শীতকাল থেকেই শুরু হবে ইছামতী নদীর সংস্কার কাজ। নদীকে তার প্রাকৃতিক গতিপথে ফিরিয়ে আনা ও জলধারণ ক্ষমতা বৃদ্ধি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সবকিছু ঠিকঠাক চললে আবারও বইবে নাব্যতা হারানো ইছামতীর স্রোত।

+

নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন না! নাব্যতা হারানো ইছামতীতে স্রোত ফেরাতে দারুণ উদ্যোগ, শীতেই শুরু কাজ

শীতকাল থেকেই শুরু হবে ইছামতী নদীর সংস্কার কাজ

বসিরহাট, উত্তর ২৪ পরগনা, জুলফিকার মোল্যা: নাব্যতা হারানো নদী পাবে নতুন জীবন, কাজ শুরু শিগগিরই। উত্তর ২৪ পরগনার প্রাণ, ইছামতী নদী। একসময় এই নদী ছিল জনজীবন, ব্যবসা-বাণিজ্য ও জীবিকার অন্যতম ভরসা। প্রায় ২১৬ কিলোমিটার দীর্ঘ এই নদীর উৎসমুখ নদিয়ার চূর্ণী নদীতে। তারপর বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে ফের ভারতে প্রবেশ করেছে। বনগাঁ, স্বরূপনগর, বাদুড়িয়া ও বসিরহাটের মধ্য দিয়ে বয়ে চলা এই নদী ভারত-বাংলাদেশের সীমান্তেরও একটি বড় অংশ নির্ধারণ করেছে। তবে ইছামতি নদী স্বরূপনগর, বনগাঁ এলাকায় যতটা সংকীর্ণ সেই তুলনায় বসিরহাট, টাকি-সহ বঙ্গোপসাগরে পড়ার আগের মুহূর্তে অনেকটাই প্রশস্ত।

কিন্তু আজ সেই ইছামতী নদী হারিয়েছে তার নাব্যতা। উৎসমুখ প্রায় সম্পূর্ণ মজে গিয়েছে। ফলে প্রবাহ বন্ধের উপক্রম। এক সময় যেখানে নৌযান চলত, আজ সেখানে জন্মেছে কচুরিপানার জঙ্গল। খালি চোখে দেখে বোঝা যায় না – ওটা নদী, নাকি শুকিয়ে যাওয়া জমি।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন, শীতকাল থেকেই শুরু হবে ইছামতী নদীর সংস্কারের কাজ। নদীকে তার প্রাকৃতিক গতিপথে ফিরিয়ে আনা ও জলধারণ ক্ষমতা বৃদ্ধি করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। সবকিছু ঠিকঠাক চললে আবারও বইবে ইছামতীর স্রোত। ফিরে পাবে তার পুরনো প্রাণ, ফিরবে জীবিকা, আর নদীতীরের মানুষ আবার শুনবে জলের ডাক।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন না! নাব্যতা হারানো ইছামতীতে স্রোত ফেরাতে দারুণ উদ্যোগ, শীতেই শুরু কাজ

Scroll to Top