নড়াইলে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে নাগরিকদের মানববন্ধন

নড়াইলে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে নাগরিকদের মানববন্ধন

নড়াইল শহরকে যানজটমুক্ত ও নতুন রেলস্টেশনে যাতায়াত সহজ করতে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আদালত সড়কে এসব কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন অংশগ্রহণকারীরা।

‘নড়াইলের সচেতন নাগরিক সমাজ’ ও ‘নড়াইল উন্নয়ন আন্দোলন’ এ দুটি ব্যানারে এসব কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নতুন রেলস্টেশনে যাতায়াতের জন্য ভালো কোনো সড়ক নেই, যেটি আছে সেটিও অনেক ঘোরানো–প্যাঁচানো। সড়কটি ব্যবহার করে শহরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষকে প্রায় চার কিলোমিটার পথ ঘুরে যেতে হবে। এতে ভোগান্তির পাশাপাশি শহরে যানজট বাড়বে। তাই নতুন বাসটার্মিনাল থেকে রেলস্টেশন হয়ে মাগুরা সড়কের সঙ্গে একটি বাইপাস সড়ক নির্মাণের দাবি জানান তাঁরা।

Scroll to Top