এক ম্যাচ হাতে রেখেই গ্রুপপর্বের শীর্ষে থেকে নকআউট নিশ্চিত করে রেখেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লড়াইয়ে শেষ বত্রিশের প্রতিপক্ষ হিসেবে পেল কেপ ভার্দেকে। লিওনেল স্কালোনির দলের মুখোমুখি হওয়ার কথা ছিল এইচ গ্রুপের দুইয়ে থেকে শেষ করা দলটির। যেখান থেকেই ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসেই নকআউটের যোগ্যতা অর্জন করল নবাগত দেশটি।
নকআউটে সম্ভাব্য চারটি প্রতিপক্ষের নাম ছিল আর্জেন্টিনার সামনে। যেখানে এইচ গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা দলের বিক্ষে খেলতে হত আর্জেন্টিনাকে। নির্ধারণ হয়ে গেল টেবিলের অবস্থান।
গ্রুপটিতে লড়াইয়ে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। অন্য ম্যাচে কেপ ভার্দে এবং সৌদি আরবের ম্যাচটি হয় গোলশূন্য ড্র। স্প্যানিয়ার্ডরা টেবিলের শীর্ষে ভার্দিয়ান দ্বিতীয়, অর্থাৎ তারাই হচ্ছে আলবিসেলেস্তেবাহিনীর প্রতিপক্ষ। তিনে আছে উরুগুইয়ানরা যারা আসর থেকে বিদায় নিয়েছে সৌদির সঙ্গে।
মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শেষ বত্রিশে, ৪ জুলাই কেপ ভার্দের বিপক্ষে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় ম্যাচটি গড়াবে ভোর ৪টায়।



