জমে উঠেছে বিশ্বকাপের নক আউটের খেলা, জায়ান্টদের বিদায় ও শেষ ষোল নিশ্চিতের রাউন্ডে রাতে দুই ভিন্ন ম্যাচে মাঠে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল এবং স্পেন। লস অ্যাঞ্জেলসে অস্ট্রিয়ার বিপক্ষে লা-রোজাদের ম্যাচটি হবে বাংলাদেশ সময় রাত ১টায় আর কানাডার টরেন্টোতে পর্তুগাল-ক্রোয়েশিয়ার ম্যাচ হবে ভোর ৫টায়। বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম-আইস্ক্রিন।



