প্রধানমন্ত্রীর ভাষ্য, ‘আমাদের লক্ষ্য হলো, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানো এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা।’
তারেক রহমান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় এ দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টধর্মসহ সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে স্বাধীন করেছেন। তাঁদের সম্মিলিত ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশ।’
সব ধর্মের মানুষের ঐক্য, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে, নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে এবং সমান মর্যাদা নিয়ে দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারে।


