দেশ ও মানুষের সেবায় কাজ করার আহবান ডা.জাহিদ হোসেনের | চ্যানেল আই অনলাইন

দেশ ও মানুষের সেবায় কাজ করার আহবান ডা.জাহিদ হোসেনের | চ্যানেল আই অনলাইন

দিনাজপুর-৬ আসনে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন পরশ্রীকাতরতা পরিহার করে মানুষ ও দেশ সেবায় কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ায় গভীর রাতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা তিনি এবং তার স্ত্রীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি এ আহবান জানান।

তার বিজয়ের সংবাদে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারায় তার গ্রামের বাড়িতে অনেকেই সমবেত হন। এসময় বিজয়ী ড. এ জেড এম জাহিদ হোসেন তার সহধর্মিনী ডা. শরিফা করিম স্বর্ণাসহ সকলকে মিষ্টিমুখ করান। কর্মী-সমর্থদের পক্ষ থেকে ডা. শরিফা করিম স্বর্ণা বিজয়ী সংসদ সদস্য ডা. জাহিদ হোসেনকে মিষ্টিমুখ করান।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, নির্বাচিত হওয়ার পর সৃষ্টিকতার প্রতি শুকরিয়া আদায় করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলে খুশির খবরটি প্রকাশ করেন এবং তারেক জিয়া সন্তুষ্টি প্রকাশ করেন।

বিজয়ের পর মতিহারা গ্রামে অবস্থান নেন জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, তোছাদ্দেক হোসেনসহ জেলা ও সংসদীয় আসনের ৭ বিএনপি ইউনিট ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Scroll to Top