দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ | চ্যানেল আই অনলাইন

দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে চূড়ান্ত ভোটার তালিকা করেছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। খসড়া তালিকা অনুযায়ী ভোটার ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

মঙ্গলবার ১৮ নভেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

খসড়া তালিকা অনুযায়ী, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গ ১ হাজার ২৩৪ জন।

এসময় আখতার আহমেদ বলেন, নতুন দল হিসেবে এনসিপি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্কসবাদী দলকে নিবন্ধন দেয়া হয়েছে। খুব শিগগিরি গেজেট প্রকাশ হবে।

তিনি আরও বলেন, আম জনগণ পার্টি নিয়ে আপত্তি এসেছে, সেটি নিষ্পত্তির পর সিদ্ধান্ত নেবে ইসি।

Scroll to Top