দেশে প্রথম সিক্স স্টার এনার্জি রেটিং এসি নিয়ে এল ওয়ালটন

দেশে প্রথম সিক্স স্টার এনার্জি রেটিং এসি নিয়ে এল ওয়ালটন

ওয়ালটনের সূত্রমতে, সারা দেশে চলমান ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০-এর আওতায় এই গরমে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম বা অনলাইন সেলস প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে এসি কিনে ক্রেতারা পাচ্ছেন ননস্টপ মিলিয়নিয়ার হওয়ার সুযোগ। এ ছাড়া রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ১ মার্চ ২০২৪ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটির সুবিধা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পাবেন ক্রেতারা।

ডিজিটাল ক্যাম্পেইনের পাশাপাশি চালু রয়েছে ওয়ালটনের ‘এসি এক্সচেঞ্জ’ সুবিধা। এর আওতায় ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুমে যেকোনো ব্র্যান্ডের নতুন বা পুরোনো এসি জমা দিয়ে ওয়ালটনের যেকোনো মডেলের নতুন স্প্লিট এসি ২৩ হাজার টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসি সর্বোচ্চ ৪২ হাজার ৪৮০ টাকা ছাড়ে কিনতে পারছেন।

ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান বলেন, গ্রাহকদের হাতে বিশ্বের সর্বাধিক ফিচারসমৃদ্ধ সর্বোচ্চ বিদ্যুৎ–সাশ্রয়ী এসি তুলে দেওয়ার পাশাপাশি সর্বোচ্চ গ্রাহকসুবিধা এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করছে ওয়ালটন। তাই এ বছর গরমের শুরুতেই নতুন মডেলের এসি বাজারে ছেড়েছে ওয়ালটন। ওয়ালটনের সিক্স স্টার এনার্জি রেটিংয়ের এক টনের এই এসির দাম নির্ধারণ করা হয়েছে ৬৫ হাজার টাকা। গ্রাহক চাইলে ওয়ালটনের নিকটস্থ সেলস পয়েন্ট, সার্ভিস সেন্টার অথবা কল সেন্টারের ১৬২৬৭ নম্বরে যোগাযোগের মাধ্যমে ওয়ালটন এসির এনার্জি ইফিসিয়েন্সি যাচাই করে নিতে পারবেন।

Scroll to Top