
ঢাকা, ১ আগস্ট – দেশে হামের প্রকোপে গত চব্বিশ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৭২ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ৭৪৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৬। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪০ জনে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, গত চব্বিশ ঘণ্টায় দেশে নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১২১ জন। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সর্বমোট ১৬ হাজার ১৮০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।
এনএন/ ১ আগস্ট ২০২৬






