দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে হাওর অধ্যুষিত এই উপজেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল রোববার (২৮ ডিসেম্বর) সকালেও নিকলীতে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববারের তুলনায় সোমবার শীতের তীব্রতা সামান্য কমলেও জেলার ওপর দিয়ে এখনও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসজুড়ে শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে এবং শীতের অনুভূতি কমার তেমন সম্ভাবনা নেই।

এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষজন। পাশাপাশি জেলার হাওরাঞ্চলে বোরো ধান আবাদের মৌসুম চলায় কৃষকরাও বাড়তি দুর্ভোগে পড়েছেন।

নিকলী আবহাওয়া অফিসের টেলিপ্রিন্টার অপারেটর বদরুল আমিন খান টিপু এসব তথ্য নিশ্চিত করেছেন।

Scroll to Top