দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৭১ জন | চ্যানেল আই অনলাইন

দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১৭১ জন | চ্যানেল আই অনলাইন

দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ ১৭১ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পর্যন্ত এ সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের থেকে ২০ টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪৯ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ১০ টি ককটেল, ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিতে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান।

আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে অনুরোধ করা হচ্ছে—যে কোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে তা নিকটস্থ সেনা ক্যাম্পে অবহিত করার জন্য।

Scroll to Top