দুপুরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

দুপুরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে আজ দুপুরে আবারও সংলাপে বসবেন।

আজ শনিবার (১৯ অক্টোবর) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বেলা ৩টা থেকে এই সংলাপ শুরু হবে।

GOVT

চতুর্থ দফার সংলাপে এর আগে যেসব রাজনৈতিক দল আমন্ত্রণ পায়নি, তাদেরই এবার মূলত ডাকা হবে। তবে আওয়ামী লীগ ও এর জোটের শরিক দল জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে না বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

জানা গেছে, আজকের সংলাপে গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২-দলীয় জোট, এলডিপি, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, জাতীয় পার্টিকে (আন্দালিব) আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে, রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনা করতে গত ৫ অক্টোবর বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি (আমার বাংলাদেশ) পার্টির সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা।

Chokroanimation

Scroll to Top