দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত: আলী লারিজানি – DesheBideshe

দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত: আলী লারিজানি – DesheBideshe

দীর্ঘস্থায়ী সংঘাতে আত্মরক্ষার জন্য ইরান প্রস্তুত: আলী লারিজানি – DesheBideshe

তেহরান, ৩ মার্চ – দীর্ঘস্থায়ী সংঘাত ও আত্মরক্ষার ক্ষেত্রে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, গত তিনশ বছরে ইরান নিজে থেকে কোনো যুদ্ধের সূচনা করেনি এবং দেশটির সশস্ত্র বাহিনী কেবল আত্মরক্ষার প্রয়োজনেই প্রতিরোধ গড়ে তুলেছে।

লারিজানি তার বার্তায় প্রত্যয় ব্যক্ত করে লেখেন যে তারা যেকোনো মূল্যে নিজেদের এবং তাদের ছয় হাজার বছরের পুরনো সভ্যতাকে রক্ষা করতে বদ্ধপরিকর। শত্রুদের তাদের ভুল হিসাব নিকাশের জন্য অনুতপ্ত হতে বাধ্য করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। দীর্ঘমেয়াদি যুদ্ধে টিকে থাকার সক্ষমতা ইরানের রয়েছে এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দেশটি দৃঢ় অবস্থানে থাকবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করতে পারে তবে তা কখন ও কীভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে তেহরান।

ইরাক ও আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি জানান, গত দুই দশকে পূর্ব ও পশ্চিমে মার্কিন বাহিনীর পরাজয় থেকে ইরান প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করেছে। তেহরানে হামলা হলেও তা ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতায় প্রভাব ফেলবে না বলে তিনি দাবি করেন।

এছাড়া তিনি উল্লেখ করেন যে ইরানের বিকেন্দ্রীভূত মোজাইক প্রতিরক্ষা কৌশল যুদ্ধের সময় ও পরিণতি নির্ধারণে বিশেষ সুবিধা প্রদান করে।

এনএন/ ৩ মার্চ ২০২৬



Scroll to Top