‘দিল সে’ ছবির সমাপ্তিতে শাহরুখের মরার কথা ছিল না

‘দিল সে’ ছবির সমাপ্তিতে শাহরুখের মরার কথা ছিল না

চিত্রনাট্য বদলে ফেলার কারণ হিসেবে মনীষা বলেন, ‘চূড়ান্ত সংস্করণে দেখানো হয়েছে, নায়কের ভালোবাসা এতটাই তীব্র ছিল যে সে মেয়েটিকে থামাতে চেয়েছিল, তবে মেয়েটিকে ছাড়া বাঁচতেও পারছিল না। একসময় নায়ক মেয়েটিকে থামায়। কিন্তু সে কাজ করতে গিয়ে নিজেই মারা যায়। একে তার বড় ত্যাগ হিসেবে দেখানো হয়। মূল স্ক্রিপ্টে এই বিষয়টি ছিল না। তখন আমার প্রথম চিত্রনাট্যই বেশি পছন্দ হয়েছিল, কারণ ওদের মিলন হওয়ার কোনো উপায় ছিল না। কখনো কখনো অপূর্ণ ভালোবাসা পূর্ণ ভালোবাসার গল্পের চেয়ে বেশি আকর্ষণীয় হয়।’

Scroll to Top