দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি | চ্যানেল আই অনলাইন

দিল্লিতে কয়েকটি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি | চ্যানেল আই অনলাইন

ভারতের দিল্লির ৯ টি স্কুল ও সংসদে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে উস্কানিমূলক বার্তা সম্বলিত একটি ইমেইলে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিএ এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ইমেলটিতে “আফজাল গুরুর স্মরণে দিল্লি খালিস্তানে পরিণত হবে, পাঞ্জাব খালিস্তানে পরিণত হবে এবং আগামী ১৩ ফেব্রুয়ারি দুপুর ১ টা ১১ মিনিটে সংসদে একটি বিস্ফোরণ ঘটবে” বলে হুমকি দেয়া হয়েছে

দিল্লি ফায়ার সার্ভিসের (ডিএফএস) তথ্য অনুসারে, সোমবার সকাল ৮টা ৩৩ মিনিটে প্রথম একটি কল আসার পরে দমকল বাহিনী এবং বোমা স্কোয়াড ঘটনাস্থলে ছুটে যায়।

ডিএফেসের তথ্যমতে, শহর জুড়ে যে নয়টি স্কুল বোমা হামলার হুমকি পেয়েছে, সেগুলো হলো- দিল্লি ক্যান্টনমেন্টে অবস্থিত লরেটো কনভেন্ট স্কুল, সাউথ দিল্লির শ্রীনিবাসপুরীতে অবস্থিত ক্যামব্রিজ স্কুল, উত্তর পশ্চিম দিল্লির রোহিণীতে অবস্থিত ভেঙ্কটেশ্বর স্কুল, রোহিণীতে অবস্থিত সিএম স্কুল, রোহিণীতে অবস্থিত বাল ভারতী স্কুল, দক্ষিণ দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনিতে অবস্থিত ক্যামব্রিজ স্কুল, দক্ষিণ দিল্লির সাদিক নগরে অবস্থিত দ্য ইন্ডিয়ান স্কুল ও আইএনএর ডিটিএ স্কুল।

এছাড়া আরও কয়েকটি স্কুল একই ধরণের হুমকি পাচ্ছে বলে জানা গেছে।

Scroll to Top