দিনাজপুর–৬ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা থেকে নবাবগঞ্জ উপজেলার পরানদিঘী, দলার দরগা, শেরনগর পুটিমারা, বুজরুক হরিনা এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। গণসংযোগ চলাকালে নবাবগঞ্জ উপজেলার হরিনা দিঘীপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, যদি আপনারা আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন তাহলে আমি ও আমরা আপনাদের সেবা করার সুযোগ পাবো। আর এলাকার সমস্যার কথা যদি বলেন সেগুলো ফয়সালা হবে ১২ তারিখের পরে। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যদি সেবা করার সুযোগ পাই তাহলে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সাথে পরামর্শ করে সকল সমস্যার সমাধানের চেষ্টা করবো। আপনাদের ভোটে নির্বাচিত হলেই কেবল আপনাদের সেবা করার সুযোগ পাবো।
উঠান বৈঠক ও গণসংযোগকালে স্থানীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণসহ বিশেষ করে নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


