দায়িত্ব নিলেন ঢাকার দুই সিটিসহ ৬ করপোরেশনের নতুন প্রশাসকরা – DesheBideshe

দায়িত্ব নিলেন ঢাকার দুই সিটিসহ ৬ করপোরেশনের নতুন প্রশাসকরা – DesheBideshe

দায়িত্ব নিলেন ঢাকার দুই সিটিসহ ৬ করপোরেশনের নতুন প্রশাসকরা – DesheBideshe

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের মোট ছয়টি সিটি করপোরেশনে সদ্য নিয়োগ পাওয়া প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেওয়ার মাধ্যমে তারা এই দায়িত্ব বুঝে নেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসকের দায়িত্ব নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. শফিকুল ইসলাম খান। এছাড়া খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে যোগদান করেছেন। এর আগে গত রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই ছয় প্রশাসককে নিয়োগ দেওয়া হয়েছিল।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top