আটক স্বামী-স্ত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে একাধিক পুলিশ কর্মকর্তা জানান, নিহত ব্যক্তির একটি ইজিবাইক ছিল। ইজিবাইকটি নিয়ে ওই ব্যক্তি ওই বাড়িতে গিয়েছিলেন। একপর্যায়ে ওই দম্পতি ইজিবাইকের চালককে হত্যা করেন। পরে ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদা আলাদা করে বিক্রি করে দেন স্বামী।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে জানান, ঘটনাস্থলে ইজিবাইকের নম্বর প্লেট পাওয়া গেছে। সেটির সূত্র ধরে খুলনা সিটি করপোরেশনে খোঁজ নেওয়া হয়েছে। সেখানে জানা যায়, নিবন্ধিত মালিক মোস্তফা নামের এক ব্যক্তি প্রায় চার বছর আগে এটি বিক্রি করে দিয়েছেন। নিহত ব্যক্তি মারুফ নামের কেউ হতে পারেন বা অন্য কেউ। প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত ব্যক্তির একটি পা ছিল না।



