
বৈরুত, ১১ এপ্রিল – দক্ষিণ লেবাননের নাবাতেহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাবাতেহ এলাকার মায়ফাদৌন নামক স্থানে একটি আবাসিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই ভয়াবহ বিমান হামলা চালায়। হামলার তীব্রতায় লক্ষ্যবস্তু করা ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের প্রাণহানি ঘটে।
এস এম/ ১১ এপ্রিল ২০২৬




