
উদয়পুর, ২৬ ফেব্রুয়ারি – দীর্ঘদিনের গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এক হতে চলেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। বৃহস্পতিবার একটি বিলাসবহুল রিসোর্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাতপাকে বাঁধা পড়ছেন তারা।
এর মধ্য দিয়ে পর্দার রসায়ন বাস্তবে রূপ নিচ্ছে। ভক্তদের কাছে এই জুটির সম্পর্ক নিয়ে কৌতূহলের শেষ ছিল না। এতদিন নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেন এই দুই তারকা। দ্য ওয়েডিং অব বিরোশ শিরোনামে তাদের সেই পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা আদর করে এই জুটিকে বিরোশ নামে ডাকেন যা তারকারাও সানন্দে গ্রহণ করেছেন।
গত ২২ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে তারা জানান যে ভক্তদের দেওয়া এই নামটি তাদের কাছে বিশেষ অর্থবহ। জানা গেছে উদয়পুরের এই বিয়ের আয়োজনে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ ঘটানো হয়েছে। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। উদয়পুরে বিয়ের পর্ব শেষে আগামী ৪ মার্চ হায়দরাবাদে শোবিজ অঙ্গনের বন্ধুদের জন্য একটি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬





