তেহরানে নিজ আবাসিক কার্যালয়ে নিহত আয়াতুল্লাহ আলী খামেনি: ইরানি গণমাধ্যম | চ্যানেল আই অনলাইন

তেহরানে নিজ আবাসিক কার্যালয়ে নিহত আয়াতুল্লাহ আলী খামেনি: ইরানি গণমাধ্যম | চ্যানেল আই অনলাইন

ইরানের রাজধানী তেহরানে নিজ আবাসিক কার্যালয়ে নিহত হয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে হামলার সময় আয়াতুল্লাহ আলী খামেনি তার আবাসিক কার্যালয়ে নিজের দপ্তরে দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন। সেখানেই তিনি নিহত হন।

হামলার পর প্রকাশিত এয়ারবাসের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, তেহরানে নেতার কমপ্লেক্স থেকে কালো ধোঁয়া উড়ছে। ছবিতে আরও দেখা যায়, কমপ্লেক্সের ভেতরের একাধিক ভবন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কমপ্লেক্সটি তেহরানের কেন্দ্রস্থলে, একটি বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী এলাকায় অবস্থিত। এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের ধর্মভিত্তিক শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও পরিচালনার কেন্দ্র হিসেবে পরিচিত।

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুসংবাদ পাঠ করতে গিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক ঘোষক কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় সময় রোববার ভোরে ইরান আনুষ্ঠানিকভাবে তাদের নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এর একদিন আগে দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়েছিল।

খামেনির মৃত্যুর পর দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান।

Scroll to Top