তীব্র গরমে স্বস্তির আভাস, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস – DesheBideshe

তীব্র গরমে স্বস্তির আভাস, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস – DesheBideshe

তীব্র গরমে স্বস্তির আভাস, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস – DesheBideshe

ঢাকা, ২৭ মার্চ – দীর্ঘদিনের তীব্র গরমের পর অবশেষে জনজীবনে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও আজ থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে দেশের আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যাওয়ার আশা করা হচ্ছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা বিজ্ঞপ্তিতে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয় লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়াও মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে। এই প্রভাবে প্রথম দিনে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে প্রথম দিন সারা দেশে দিনের তাপমাত্রা কমলেও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দ্বিতীয় দিন থেকে তাপমাত্রা আবারও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টির পরিমাণ কমে গরম বাড়ার আশঙ্কার কথা বলা হয়েছে।

এনএন/ ২৭ মার্চ ২০২৬



Scroll to Top