তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান – DesheBideshe

তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান – DesheBideshe

তিন দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান – DesheBideshe

ঢাকা, ৭ জুন – তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রবিবার সকালে এক বিশেষ সফরে তিনি মস্কোর পথে রওনা হন।

পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া আজ সকালে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

তিন দিনের ব্যস্ত সফর শেষে আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সফরকালে দুই দেশের দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার কথা রয়েছে।

এনএন/ ৭ জুন ২০২৬

Scroll to Top