তিনবারের সংসদ সদস্য বহিষ্কার করলো বিএনপি

তিনবারের সংসদ সদস্য বহিষ্কার করলো বিএনপি

দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক সংসদ সদস্য ও নওগাঁ জেলাধীন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. সালেক চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনবারের সংসদ সদস্য বহিষ্কার করলো বিএনপিতিনবারের সংসদ সদস্য বহিষ্কার করলো বিএনপি

আজ রোববার (৪ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ডা. ছালেক চৌধুরী নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ, জুন ১৯৯৬ সালের সপ্তম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে আজ বৈধ ঘোষণা করা হয়েছে। এরপরই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিলো বিএনপি।

তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

আসন্ন সংসদ নির্বাচনে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

Scroll to Top