তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ | চ্যানেল আই অনলাইন

তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সাথে জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন।

রবিবার ৪ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সন কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন– জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য– কবি আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গনি চৌধুরী, কেএম মহসীন ও জাহিদুল ইসলাম রনি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আতিকুর রহমান রুমন।

Scroll to Top