তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল | চ্যানেল আই অনলাইন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল | চ্যানেল আই অনলাইন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পথ উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আজ ৯ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ে আপিল বিভাগ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ আনা কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন।

তবে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশনা অনুযায়ী বিষয়টির সাংবিধানিক ও আইনি প্রভাব আরও স্পষ্ট হবে।

Scroll to Top