ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ৪ কোর্সে মাস্টার্স, ডিগ্রি পাসেও করুন আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ৪ কোর্সে মাস্টার্স, ডিগ্রি পাসেও করুন আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীন প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তিতে আবেদন শুরু হয়েছে। মাস্টার্স ইন সোশ্যাল ওয়েলফেয়ার উইথ স্পেশালাইজেশন ইন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্ক (সিএসডব্লিউ), ভিকটিমোলজি অ্যান্ড রিস্টোরেটিভ জাস্টটিভ (ভিআরজে), গারনোটলজি অ্যান্ড জিনেরেটিক ওয়েলফেয়ার (জিজিডব্লিউ) এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড লেবার স্টাডিজে (আইআরএলএস) শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। সিএসডব্লিউ, ভিআরজে, জিজিডব্লিউ এবং আইআরএলএস তিন সেমিস্টারে কোর্স। কোর্সের মেয়াদ এক বছর ছয় মাস।

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয় থেকে ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও পাওয়া যাবে নির্ধারিত আবেদন ফরম।

Scroll to Top