ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ | চ্যানেল আই অনলাইন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ | চ্যানেল আই অনলাইন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি যাত্রীবাহী বাসের সাথে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে আগুন ধরে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষে মোটরসাইকেলের জ্বালানির ট্যাঙ্ক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর মরদেহগুলো পড়ে থাকতে দেখে উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থল থেকে শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Scroll to Top