ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আগাম ধারণার দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আগাম ধারণার দরকার নেই: পররাষ্ট্র উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন: ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দায়িত্ব নিতে দুইমাসের বেশি সময় বাকি আছে। উনি দায়িত্ব নিয়ে কিছু পাল্টান কি না, সেটা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। আগাম ধারণার দরকার নেই। আমরা এর মধ্যে যোগাযোগ করবো।

বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকারে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা তৌহিদ বলেন: ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে আগাম ধারণা করে কোনো লাভ নেই। আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বড় ধরনের কোন পরিবর্তন হবে না। আগামী ২–৩ মাস পর আমেরিকা কিভাবে প্রশাসন চালায় তা দেখেই ঢাকা সিদ্ধান্ত নেবো।

গত মঙ্গলবার অনুষ্ঠিত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান রিপাবলিক্যান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটির ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার নিতে যাচ্ছেন তিনি।

GOVT

নির্বাচনে জয়ে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার নির্বাচনের ফল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেন, মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নতির শিখরে যাবে।

Chokroanimation

Scroll to Top