ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপির সংবর্ধনা | চ্যানেল আই অনলাইন

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপির সংবর্ধনা | চ্যানেল আই অনলাইন

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) ঢাকার পর্যটন কর্পোরেশনের রুফটপ রেস্টুরেন্টে ঢাকাস্থ বদলগাছী সমিতির উদ্যোগে এ ইফতার মাহফিল ও সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন- ফজলে হুদা বাবুল নওগাঁ-৩, মো. আসিফ ইকবাল, জেলা দায়রা জজ, আইন কমিশন এবল বিশিষ্ট নজরুল শিল্পী ইয়াসমীন মুস্তারী। সমিতির সভাপতি ডা. এম এ কে আজাদ চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সিনিয়র সদস্যরা নবনির্বাচিত এমপিসহ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক শামীম উর রহমান সুমন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসরাত জাহান ইশা।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । ইফতারের আগে দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া করা হয় ।

Scroll to Top