
দোহা, ২৫ মার্চ – কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে ধারণ করা বিভিন্ন ছবিতে হামলার পরপরই বিমানবন্দরের চারপাশের আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক আনুষ্ঠানিক বার্তায় নিশ্চিত করেছে যে, ড্রোন হামলায় মূলত বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে সরাসরি আঘাত লাগে। সেই আঘাতের ফলেই এই আগুনের সূত্রপাত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আগুন নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
এস এম/ ২৫ মার্চ ২০২৬





