ডিএসইতে সূচক ও লেনদেনের চাঙ্গাভাব, প্রথম ৫০ মিনিটেই ৩২৪ কোটি টাকার শেয়ার হাতবদল – DesheBideshe

ডিএসইতে সূচক ও লেনদেনের চাঙ্গাভাব, প্রথম ৫০ মিনিটেই ৩২৪ কোটি টাকার শেয়ার হাতবদল – DesheBideshe


ডিএসইতে সূচক ও লেনদেনের চাঙ্গাভাব, প্রথম ৫০ মিনিটেই ৩২৪ কোটি টাকার শেয়ার হাতবদল – DesheBideshe

ঢাকা, ৭ জুলাই – ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতেই প্রধান সূচকের উত্থান লক্ষ্য করা গেছে। এদিন লেনদেন শুরুর প্রথম ৫০ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩২৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। ডিএসইর ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক ঊর্ধ্বমুখী হয়। প্রথম ৬ মিনিটে ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বাড়লেও সময় বাড়ার সাথে সাথে সূচকের উত্থানের গতি কিছুটা হ্রাস পায়।

প্রথম ৫০ মিনিট শেষে ডিএসইএক্স ১৫.৩৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮১৪.৮৫ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ডিএসইএস সূচক ৪.০২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৭.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে ডিএস৩০ সূচক ৩.১৩ পয়েন্ট কমে ২ হাজার ১৮৯.৩৯ পয়েন্টে নেমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সময়ে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৭টির শেয়ার দর বেড়েছে, ৭৫টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৭২টি কোম্পানির শেয়ার দর।

লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে সিমটেক্স ১৫ কোটি ৯৫ লাখ টাকা, বেক্সিমকো ফার্মা ১১ কোটি ২২ লাখ টাকা এবং ড্রাগন সোয়েটার ১০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা করেছে। এছাড়া মালেক স্পিনিং ও তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারও উল্লেখযোগ্য পরিমাণে লেনদেন হয়েছে।

এস এম/ ৭ জুলাই ২০২৬



Scroll to Top