ট্রেনে ঈদযাত্রা: ১৮ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ – DesheBideshe

ট্রেনে ঈদযাত্রা: ১৮ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ – DesheBideshe

ট্রেনে ঈদযাত্রা: ১৮ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ – DesheBideshe

ঢাকা, ৮ মার্চ – পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করার জন্য আজ, রোববার (৮ মার্চ), ষষ্ঠ দিনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। আজ যাত্রীরা আগামী ১৮ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ রেলওয়ে সব আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করছে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

এর আগে ১৩ থেকে ১৭ মার্চের টিকিট যথাক্রমে ৩ থেকে ৭ মার্চ বিক্রি করা হয়েছে। ১৯ মার্চের টিকিট আগামী ৯ মার্চ বিক্রি হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিটও পরে বিক্রি করা হবে।

নন-এসি কোচে যাত্রীদের সুবিধার জন্য ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। এক যাত্রী সর্বোচ্চ চারটি আসনসহ একবারে একটি টিকিট কিনতে পারবেন। কোনো টিকিট রিফান্ডযোগ্য নয়।

এনএন/ ৮ মার্চ ২০২৬



Scroll to Top