ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, টেনেসির গভর্নর ৬৫ বছর বয়সী রিপাবলিকান সিনেটর বিল হ্যাগারটিও এই দৌড়ে আছেন। গত সপ্তাহে মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে দেখা করেন হ্যাগারটি।
ট্রাম্প এখনো অর্থমন্ত্রী হিসেবে তাঁর পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করেননি। তবে বিনিয়োগ ব্যাংক ক্যান্টর ফিটজেরাল্ডের সিইও হাওয়ার্ড লুটনিক ও বিনিয়োগকারী স্কট বেসেন্ট এই দৌড়ে এগিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
লুটনিক ও বেসেন্টকে নিয়ে ট্রাম্প দ্বিতীয়বার ভাবতে শুরু করেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। বলেছে, সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে সাক্ষাৎ করতে ট্রাম্প এ সপ্তাহে তাঁদের তাঁর মার-এ-লাগো বাসভবনে আমন্ত্রণ জানাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
ধনকুবের ইলন মাস্ক ও রবার্ট এফ কেনেডি জুনিয়র গত শনিবার লুটনিকের পক্ষে কথা বলেছেন।