ট্রাম্পের ওপর কেন হামাস এতটা আস্থা রাখছে

ট্রাম্পের ওপর কেন হামাস এতটা আস্থা রাখছে

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রাম্পের বিস্তৃত কূটনৈতিক ও অর্থনৈতিক নীতির জন্য গুরুত্বপূর্ণ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তিনি সম্পর্ক গড়ে তুলেছেন। কাতারের আমিরকে তিনি একজন বন্ধু বলে মনে করেন। তিনি কাতারে ইসরায়েলের হামলাকে ভালোভাবে নেননি।

হোয়াইট হাউসের এই কর্মকর্তা কাতারে হামলাকে একটি মোড় পরিবর্তনকারী ঘটনা বলে মনে করছেন, যা আরব দেশগুলোর মধ্যে ঐক্য জোরদার করেছে।

ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দেন, কাতারে আর কখনো এ ধরনের হামলা চালাবে না ইসরায়েল। এই ঘোষণা হামাস ও অন্যান্য আঞ্চলিক গোষ্ঠীর চোখে ট্রাম্পের প্রতি বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে দিয়েছে।

ইসরায়েলের বার–ইলান বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অধ্যয়ন বিভাগের জোনাথান রেইনহোল্ড বলেন, ‘তিনি (ট্রাম্প) কাতারকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন যে ইসরায়েল আর হামলা করবে না। এ বিষয়টি হামাসের মনে যুদ্ধবিরতি অটুট থাকা নিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে।’

গাজার এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, ইরান–ইসরায়েল সংঘাত বন্ধের জন্য প্রকাশ্যে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। এ বিষয়টিও হামাস নেতাদের মনে বিশ্বাস জোরদার করতে সহায়তা করেছে।

Scroll to Top