বিশ্বকাপে শেষ ষোলোতে স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়াম ম্যাচের আগে কথার যুদ্ধ শুরু হয়েছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তপেক্ষে ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহার করায় যা শুরু হয়। বালোগান নিষেধাজ্ঞা মুক্তি পেয়ে খেলেছেন, তবে বেলজিয়ামের বিপক্ষে ৪-১ গোলে হেরে তার দল। জয়ের পর ট্রাম্পের হস্তক্ষেপের ঘটনাকে টেনে খোঁচা দিয়েছে বেলজিয়াম। বলেছে, এবার ফলাফল পরিবর্তন করে দেখাও।
বেলজিয়াম তাদের চতুর্থ গোলটি করার পর দলের কয়েকজন ‘ট্রাম্প ড্যান্স’র আদলে নেচে উদযাপন করেছে। ওই নাচে কোমর দোলানি ও হাতের ধীরগতির সঞ্চালন ছিল, যা ২০২৪ সালে ট্রাম্প নির্বাচনী প্রচারণার ব্যবহার করেছিলেন। সেসময় থেকে নাচটি বেশ আলোচিত ও বিতর্কিত হয়ে উঠেছে। যদিও ট্রাম্প সুযোগ পেলেই নেচে দেখাচ্ছেন এখনও।
মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রকে হারানোর পর বেলজিয়াম দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একধরনের উপহাস করা হয়েছে। সেখানে ফরোয়ার্ড রোমেলু লুকাকুর একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে লুকাকু হাত দিয়ে কান ঢেকে রেখেছেন এবং শিরোনামে লেখা ছিল— ‘এটা বাতিল করে দেখাও।’
বেলজিয়াম মিডফিল্ডার রাসকিন বলেছেন, ‘গত দুদিন ধরে মাঠের বাইরে অনেককিছু হয়েছে। দলের মধ্যে অবিচারের একটি অনুভূতি ছিল এবং আমরা মাঠে তার জবাব দিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম।’
রাউন্ড অব বত্রিশের ম্যাচে যুক্তরাষ্ট্র ২-০ গোলে বসনিয়া-হার্জেগোভিনাকে হারিয়েছিল। ওই ম্যাচে বসনিয়ার তারিক মুহারেমোভিচের ডান গোড়ালিতে ট্যাকল করে বালোগান লাল কার্ড দেখেছিলেন। মার্কিন ফরোয়ার্ডের সেই লাল কার্ডে এক ম্যাচের নিষেধাজ্ঞা পরে ডোনাল্ড ট্রাম্পের ফোন পেয়ে পাল্টায় ফিফা। সিদ্ধান্ত বদলে বালোগানকে বেলজিয়াম ম্যাচে খেলার অনুমতি দেয়।



