ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ | চ্যানেল আই অনলাইন

ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ | চ্যানেল আই অনলাইন
Channeliadds-30.01.24Nagod

কক্সবাজার সদর উপজেলার খুরুশকূলে লবণবোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুজন আহত হয়েছে। সোমবার ৪ মার্চ সন্ধ্যা ৭ টায় খুরুশকূল-চৌফলদন্ডী আন্তঃসড়কের কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের বায়ু-বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির আহমদ (৬৫) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর খান ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে।

আহতরা অটোরিকশার চালক ও যাত্রী। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের বরাতে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকূলের বায়ু-বিদ্যুৎ সংলগ্ন এলাকায় চৌফলদন্ডীমুখি অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা লবণ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত ও দুজন আহত হয়। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় ট্রাক চালককে স্থানীয়রা ধাওয়া করে। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

Reneta April 2023

ওসি বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। স্থানীয়রা ধৃত ট্রাক চালককে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

Scroll to Top