টেইলর সুইফটের বিয়ে উপলক্ষে ভক্তদের ভিড় সামলাতে সতর্ক পুলিশ

টেইলর সুইফটের বিয়ে উপলক্ষে ভক্তদের ভিড় সামলাতে সতর্ক পুলিশ

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টেইলর সুইফট। বিশ্বসংগীতের আলোচিত তারকা টেইলর এবং ফুটবল তারকা ট্র্যাভিস কেলসির বিয়ে ২ জুলাই। নিউইয়র্কে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে গোপনে বিয়ের অনুষ্ঠান সারবে এ তারকা জুটি।

টেইলর সুইফটের বিয়ে উপলক্ষে ভক্তদের ভিড় সামলাতে সতর্ক পুলিশ

৩ জুলাই আয়োজন করা হতে পারে বিশাল এক সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে উপস্থিত থাকতে পারেন ২ হাজার অতিথি। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, গোপনীয়তা বজায় রাখতে কোনো ছাপানো নিমন্ত্রণপত্র পাঠানো হয়নি কাউকে। পরিবর্তে অতিথিদের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়েছে বলেই খবর, যাতে অনুষ্ঠানের তথ্য বাইরে ফাঁস না হয়। আমন্ত্রিতদের সবাইকে নাকি গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

এই রাজকীয় বিয়ে সরাসরি দেখার সুযোগ না পেলেও, প্রিয় তারকাকে একনজর দেখতে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে নিউ ইয়র্কে ‘সুইফটিজ’ বা টেইলর সুইফটের অন্ধ ভক্তদের ঢল নামতে পারে বলে আশঙ্কা করছে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)।

এর আগে জানা গেছে, জুলাইয়ের প্রথম সপ্তাহে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করছেন টেইলর ও ট্র্যাভিস। এক প্রতিবেদনে লেখা হয়েছিল, নিউইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনকেই সম্ভাব্য ‘ভেন্যু’ হিসাবে বেছে নেওয়া হয়েছে। কারণ এত বড় আয়োজনে সেখানে প্রয়োজনীয় নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখা সম্ভব। বিয়ের প্রস্তুতির ইঙ্গিত মিলেছে অন্য সূত্রেও। ট্র্যাভিসের টিম ‘কানসাস সিটি চিফস’-এর কয়েকজন সহখেলোয়াড় নাকি ইতোমধ্যেই বিয়ের জন্য ম্যানহাটানের বিলাসবহুল হোটেলে ঘর সংরক্ষণ করেছেন।

এ ছাড়াও শোনা যাচ্ছে, ‘উইনিক প্রোডাকশনস’ নামে একটি সংস্থা ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের আশপাশে সাময়িকভাবে রাস্তা বন্ধ রাখার এবং ভেন্যুর বাইরে একটি অস্থায়ী তাঁবু তৈরির অনুমতি চেয়ে আবেদন করেছে। এই পদক্ষেপ বিয়ের জল্পনাকে আরও উস্কে দিয়েছে। তবে এখনও পর্যন্ত সুইফ্ট বা ট্রাভিস, কেউই এই খবরের সত্যতা স্বীকার করেননি। তাঁদের প্রতিনিধিরাও সংবাদমাধ্যমের প্রশ্নের কোনো উত্তর দেননি। ফলে বিয়ের খবর নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা থাকলেও, আনুষ্ঠানিক ঘোষণা যতক্ষণ না করা হচ্ছে ততক্ষণ পুরো বিষয়টি জল্পনার পর্যায়েই রয়েছে।

আরও পড়ুনঃ

এর আগে চলতি মাসের মাঝামাঝি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এক বক্তব্যে টেইলর সুইফটের বিয়ে খুব দ্রুতই অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছিলেন।

Scroll to Top