টানা তৃতীয় দিন কাকরাইলে জবি শিক্ষার্থীদের অবস্থান | চ্যানেল আই অনলাইন

টানা তৃতীয় দিন কাকরাইলে জবি শিক্ষার্থীদের অবস্থান | চ্যানেল আই অনলাইন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার দফা দাবিতে ঢাকার কাকরাইল মোড়ে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

আজ ১৬ মে শুক্রবার সকাল থেকে পূর্বঘোষিত সমাবেশে যোগ দিতে বাসে করে আসছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা। সকাল ১০টার পর থেকে শিক্ষক ও আরও শিক্ষার্থী সেখানে এসে সমাবেশে যোগ দেন। জুমার নামাজের পর থেকে তারা গণ-অনশনে বসার প্রস্তুতি নিচ্ছেন।

অনেক শিক্ষার্থী রাতভর সেখানে অবস্থান করেছেন। কাকরাইল মসজিদ মোড়ে, যমুনা ভবনের দিকের সড়কে পুলিশি ব্যারিকেডের সামনে বসে শতাধিক শিক্ষার্থী স্লোগান দিতে থাকেন—‘এক দুই তিন চার, হল আমার অধিকার’, ‘সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ইত্যাদি।

বুধবার যমুনা ভবনের উদ্দেশ্যে লংমার্চের সময় কাকরাইলে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। পুলিশের লাঠিপেটা, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামানে আহত হন অন্তত ৫০ জন। সেদিন বিকেল থেকেই কাকরাইলে অবস্থান নেন তারা।

Scroll to Top