টাঙ্গাইলের রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, আহত ৬ | চ্যানেল আই অনলাইন

টাঙ্গাইলের রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, আহত ৬ | চ্যানেল আই অনলাইন

টাঙ্গাইলের কালিহাতীর সারতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে ১৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

সোমবার (২৫ মে) ভোর ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক ভাবে হতাহতের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের সকলের বাড়ি রাজশাহীর চাপাইনবাবগঞ্জ এলাকায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। নিহত-আহতরা সকলেই রড বোঝাই ট্রাক যোগে উত্তর বঙ্গের দিকে যাচ্ছিলেন।

টাঙ্গাইলের এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি রড বোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।

এসময় ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মযুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা সেতু সংযোগ মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে তাদের সকলের বাড়ি রাজশাহীর চাপাইনবাবগঞ্জ এলাকার বলে জানা গেছে।

Scroll to Top