জ্বালানি নেই ফিলিং স্টেশনগুলোতে, দীর্ঘ লাইন ও ভোগান্তি | চ্যানেল আই অনলাইন

জ্বালানি নেই ফিলিং স্টেশনগুলোতে, দীর্ঘ লাইন ও ভোগান্তি | চ্যানেল আই অনলাইন

রাজধানী ঢাকার অধিকাংশ ফিলিং স্টেশনে জ্বালানি সংকট দেখা দিয়েছে। সরবরাহ ঘাটতির কারণে অনেক পাম্পে তেল না থাকায় কার্যক্রম আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৩ মার্চ) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। বিভিন্ন পাম্পে ‘তেল নেই’ লেখা নোটিসও ঝুলতে দেখা যায়। জ্বালানির সন্ধানে গাড়িচালকদের এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরতে হচ্ছে।

তবে কোথাও কোথাও সীমিত পরিসরে তেল পাওয়া যাচ্ছে, আর সেই খবর ছড়িয়ে পড়তেই সেখানে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে চালকদের। এতে অফিসগামীসহ জরুরি কাজে বের হওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

পাম্পমালিকরা জানিয়েছেন, ঈদের ছুটির কারণে টানা দুই দিন ডিপো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় এই সাময়িক সংকট তৈরি হয়েছে। বিকেলের পর থেকে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

এর আগে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সতর্ক করে জানিয়েছিল, জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

Scroll to Top