জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে মাঠে নামছে মোবাইল কোর্ট – DesheBideshe

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে মাঠে নামছে মোবাইল কোর্ট – DesheBideshe

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচার রোধে মাঠে নামছে মোবাইল কোর্ট – DesheBideshe

ঢাকা, ৮ মার্চ – জ্বালানি তেলের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং অবৈধ মজুতদারি রোধে এখন থেকে মাঠপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে গণমাধ্যমে খবর এসেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতোমধ্যে যানবাহনভিত্তিক তেলের বরাদ্দ নির্ধারণ করে দিয়েছে। এরপরও বিভিন্ন পাম্পে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি, অবৈধ মজুত ও পাচারের ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায় জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অনিয়ম রুখতে জেলা প্রশাসকদের মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

এস এম/ ৮ মার্চ ২০২৬

Scroll to Top