মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় আবার রাজপথে নেমেছেন বিভিন্ন দেশের মানুষ। মূল্যবৃদ্ধিতে সংকটে রয়েছেন উন্নয়নশীল এমনকি উন্নত দেশের বাসিন্দারাও। মূল্যবৃদ্ধির জেরে সম্প্রতি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, সিরিয়া, গুয়াতেমালা ও পর্তুগালে মানুষের ক্ষোভ প্রকাশের ঘটনা ঘটেছে।
২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। এতে যুদ্ধের শুরুর দিকে তেলের দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছিল। মাঝে তা কিছুটা কমে এলেও বাব আল–মানদেব প্রণালি ঘিরে উত্তেজনায় আবার তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে গেছে।