জ্বালানি তেল নিয়ে ৩০০ বিধিতে জাতীয় সংসদে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তার সাথে বাস্তবের কোন মিল নেই বলে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ৬৪ বিধিতে মুলতবি প্রস্তাবে সংসদে আলোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দেড় বছর ধরে দেশে মবের সংস্কৃতি চলছে বলে সংসদে নোটিশ উত্থাপন করে বক্তব্য দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।




