প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১১ মার্চ) রাতে হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এ তথ্য জানিয়েছেন।
মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করে আফরোজা আব্বাস বলেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির জন্য সবাই যেন দোয়া করেন। পরিবারের পক্ষ থেকেও তার দ্রুত আরোগ্য কামনা করছি।




