জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন: মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন

জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন: মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন

শুধু মেহেরিন নন, পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার এমন ৪১ জন জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থী রাজধানীতে এসেছিলেন। জাতীয় সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি তাঁরা সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। প্রত্যন্ত জনপদ থেকে আসা এসব শিক্ষার্থীর কাছে এই সফর ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা।

দলের আরেক সদস্য হাতীবান্ধার শারমীন আক্তার সীমানা। আলিমুদ্দিন সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন। এখন প্রস্তুতি নিচ্ছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার। তাঁর স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে পড়া। দেশে স্নাতক শেষ করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছাও আছে তাঁর।

সংসদ ভবন দেখে মুগ্ধ সীমানা বলেন, ‘লুই আই কানের এই অনবদ্য স্থাপনার কথা বইয়ে পড়েছি। আজ বাস্তবে দেখলাম। ভবনটিকে যে পাশ থেকেই দেখি, পরিপূর্ণভাবে দেখতে পাই। এত বড় স্থাপনার সঙ্গে লেকের সবুজ পানি আমাকে মুগ্ধ করেছে।’

Scroll to Top