জেন–জিরা ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করছে কীভাবে

জেন–জিরা ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করছে কীভাবে

একাধিক কাজে অভ্যস্ত হচ্ছে নতুন প্রজন্ম

এই প্রজন্মের বড় শক্তি হলো, নিজে নিজে শেখার ক্ষমতা। ইউটিউব, অনলাইন কোর্স, পডকাস্ট কিংবা স্বেচ্ছাসেবী কাজ—সব জায়গায়ই তারা নতুন কিছু শিখছে। একাধিক কাজে অভ্যস্ত হচ্ছে। কেউ দিনভর অফিসে কাজ করে, রাতে অনলাইনে কনটেন্ট বানায়, কেউ আবার চাকরির পাশাপাশি গ্রাফিক ডিজাইন বা অনুবাদের কাজ করে।

রাজশাহীর এক তরুণ ব্যাংকার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমি দিনে ব্যাংকের কাজ করি, ছুটির দিনে ফ্রিল্যান্স ভিডিও এডিটর হিসেবে খণ্ডকালীন (পার্টটাইম) কাজ করি।’ তিনি জানান, ভিডিও এডিটরের কাজটা শুধু বাড়তি অর্থ উপার্জনের জন্য করি না। ব্যাংকের একঘেয়েমি কাজ থেকে মুক্তি পেতে ভিডিও এডিটরের কাজটা টনিকের মতো কাজ করে।

তাই জেন–জিদের কাছে খণ্ডকালীন কাজ শুধু বাড়তি আয়ের উপায় নয়, এর মাধ্যমে তারা নতুন দক্ষতা অর্জন করছে, যা ভবিষ্যতে ক্যারিয়ার বদলের পথ খুলে দিচ্ছে।

Scroll to Top