জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যেকোনো দিন রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল ২। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় হওয়া মামলায় শ্যামল দত্তসহ তিন সাংবাদিককে ২৪ আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
