জুলাই আন্দোলনে চট্টগ্রামে গুলিবিদ্ধ হই, ঢাকায় মামলার কিছু জানি না: সংবাদ সম্মেলনে সাইফুদ্দীন

জুলাই আন্দোলনে চট্টগ্রামে গুলিবিদ্ধ হই, ঢাকায় মামলার কিছু জানি না: সংবাদ সম্মেলনে সাইফুদ্দীন

সাইফুদ্দীন বলেন, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে এম এ হাশেম রাজু নামের এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তিনি নিজেকে মানবাধিকারকর্মীর পরিচয় দেন। চোখের চিকিৎসায় সহায়তার পাশাপাশি বিদেশে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। সে জন্য বেশ কিছু সাদা কাগজ ও স্ট্যাম্পে তাঁর স্বাক্ষর নেন হাশেম। পরে এসব স্বাক্ষর ব্যবহার করে হাশেম নিজেই বাদি সেজে ঢাকার আদালতে মামলা করেন। মামলায় তাঁর যে ঠিকানা ব্যবহার করা হয়েছে, সেটিও সঠিক নয়।

সাইফুদ্দীন দাবি করেন, তাঁর নাম ভাঙিয়ে হাশেম মামলা–বাণিজ্যে করছেন। তিনি বলেন, এ বিষয়ে হাশেমকে একটি ‘লিগ্যাল নোটিশ’ পাঠানো হয়েছে। হাশেমের করা মামলাটি প্রত্যাহার ও স্বাক্ষরিত কাগজপত্র ফেরত দিতে বলেছেন তিনি। এ বিষয়ে তিনি শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগের বিষয়ে আজ জানতে চাইলে হাশেম নিজেকে মানবাধিকারকর্মী ও সাবেক ছাত্রদল নেতা দাবি করেন। তিনি প্রথম আলোকে বলেন, সাইফুদ্দীন চট্টগ্রামে আহত হননি। তিনি ঢাকায় আহত হয়েছেন। তা ছাড়া আদালতে মামলা করার জন্য তাঁকে ‘পাওয়ার অব অ্যাটর্নি’ দিয়েছেন সাইফুদ্দীন। চিকিৎসায় সহায়তার কোনো আশ্বাস বা বিদেশে নেওয়ার বিষয়েও কোনো আশ্বাস তিনি সাইফুদ্দীনকে দেননি। আর কোনো ধরনের মামলা–বাণিজ্যের সঙ্গে তিনি জড়িত নন।

Scroll to Top