জীবনযাপনের যে সহজ অভ্যাস ডায়াবেটিস থেকে মুক্তি দিতে পারে

জীবনযাপনের যে সহজ অভ্যাস ডায়াবেটিস থেকে মুক্তি দিতে পারে

ডায়াবেটিস এমন একটি রোগ, যার সঙ্গে অন্য অনেক রোগ জড়িত। রোগীর জীবনযাপন পদ্ধতি রোগটি হতে সাহায্য করেছে। এই রোগের চিকিৎসা করতে গেলে জীবনযাপন পদ্ধতিতে আগে পরিবর্তন আনতে হবে।

যে কারণে যাঁর ডায়াবেটিস হয়েছে তাঁর চিকিৎসা করতে গেলে ওটারই সংশোধন করতে হবে। আমি যদি সুনির্দিষ্টভাবে বলি বাংলাদেশের মানুষের ডায়াবেটিস হওয়ার পেছনে যদি ১ নম্বর কারণ আমাদের ঝুঁকিপূর্ণ খাদ্যাভ্যাস।

আমরা প্রচুর কার্বোহাইড্রেট–জাতীয় খাবার খাই। পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ কার্বোহাইড্রেট আমরা প্রতিদিন খাচ্ছি। দ্বিতীয় ঝুঁকি হলো আমরা একবারে প্রচুর খেতে পছন্দ করি। একটা সময় এত খেয়ে ফেলি যে খাবার খাওয়ার পর ঝিমাতে বাধ্য হই।

আমাদের যত অনুষ্ঠান, পূজা-পার্বণ, ঈদ, বিয়েশাদি থেকে শুরু করে শোকের অনুষ্ঠানগুলোয়ও শুধু শর্করা ও মিষ্টির ছড়াছড়ি। আমাদের দৈহিক কাঠামো ছোট, অর্থাৎ আমাদের প্যানক্রিয়াসের কাঠামো ছোট এবং ইনসুলিন তৈরি করার সামর্থ্যও কম।

সেই আমরাই সবচেয়ে বেশি শর্করা খাচ্ছি এবং বিনিময়ে রক্তে গ্লুকোজ বেড়েই চলেছে। আমাদের একবারে বেশি খাওয়া কমাতে হবে, শর্করা খাওয়া কমাতে হবে। আমিষ খাওয়াটা বাড়াতে হবে, শাকসবজি ও ফলমূল খাওয়া বাড়াতে হবে। আমরা অনেক সময় আলুকে শাকসবজি মনে করি। আলু কিন্তু ভাতের চেয়েও শক্তিশালী শর্করা।

Scroll to Top